
বিদেশে অর্থ পাচারের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থ পাচারের মাধ্যমে কানাডায় বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদ অর্জন করেছেন।
আজ সোমবার কমিশন সভায় সাবেক এই এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে–বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। শিমুলের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে কমিশন তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
শিমুলের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল এবং তাঁর স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
নাটোর-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৮ ও ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য হন।
দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যমতে, কানাডার টরন্টোর নিকটবর্তী স্কারবরো শহরে তাঁর নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শিমুল সংসদ সদস্য হওয়ার পরই স্ত্রীর নামে নাটোরে জান্নাতী প্যালেস নামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন।
শিমুলের দুর্নীতি অনুসন্ধান ছাড়া দুর্নীতি দমন কমিশন এদিন সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যসহ ২৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আদালতে আবেদন করেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে