
ঢাকা: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চালু হওয়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে গত পাঁচ দিনে ১৭৪ রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯৮ জন।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, মাত্র পাঁচ দিন হলো আমাদের হাসপাতাল চালু হয়েছে। এ পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ১৭৪ জন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। সবাইকে আইসিইউ সমমানের শয্যায় রাখা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, আমাদের এখানে প্রস্তুত ১০০টি আইসিইউ শয্যার মধ্যে ৯৮টিতেই রোগী চিকিৎসাধীন। এছাড়া ২০০ শয্যার আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এসব শয্যা চালু করার জন্য অনেক জনবল প্রয়োজন, সে জনবল আমাদের হাতে নেই। জনবল নিয়োগের পরে হয়তো বাকিগুলো চালু করতে হবে। এজন্য কিছুদিন সময় লাগবে।
এ মাসেই সম্পূর্ণ এক হাজার শয্যা চালু করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক হাজার মানুষের সেবা দেওয়ার জন্য কী ধরনের জনবল প্রয়োজন তার ধারণা আপনাদের আছে। লোকবল পেলেই হাসপাতালটি পুরোদমে চালু হবে।
নাসির উদ্দিন বলেন, হাসপাতালটি চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলা থেকে আসা রোগীদেরই অগ্রাধিকার দিচ্ছি। যারা ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে আসছেন তাঁদের নিরুৎসাহিত করছি।
গত ১৮ এপ্রিল উদ্বোধন করা হয় দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ছয় তলা ভবনে স্থাপন করা হয়েছে এ কোভিড হাসপাতাল। এক হাজার শয্যার এ হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।
হাসপাতালটিতে আইসিইউ বেড রয়েছে ১১২টি এবং এইচডিইউ বেড ২৫০টি। এছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই মোট ৫০০টি বেড কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত। আর জরুরি ওয়ার্ডে রাখা হয়েছে ৫০টি বেড। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের সেবা দেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে