রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা-জসিমউদ্দীন রোডে দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আনোয়ারুল হকের ছেলে ইয়াছিন আরাফাত বলেন, তাঁদের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। বর্তমানে দক্ষিণখান এলাকায় থাকেন। উত্তরায় তাঁদের মোটর গ্যারেজ আছে।
ইয়াছিন আরও জানান, রাতে কাজ শেষে তাঁর বাবা পায়ে হেঁটে উত্তরা-জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড় পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন তিনি। এরপর পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রাতে উত্তরা-জসিমউদ্দীন রোড এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগে
একসময়ের নির্ভরযোগ্য ও স্বস্তির রেলযাত্রা এখন যেন আতঙ্কের নাম। পুরোনো রেললাইন, জরাজীর্ণ ইঞ্জিন আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তির শঙ্কা। দেশের ব্যস্ততম রেলপথগুলোর একটি ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, মোহনগঞ্জ, জারিয়া, কিশোরগঞ্জ ও চট্টগ্রাম রুট। ৭০ বছর বা তারও বেশি পুরোনো
১২ মিনিট আগে
অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টার অবরোধে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
১৫ মিনিট আগে
রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁর নাম মো. সাইফ ইমরান (৩৭)...
১৯ মিনিট আগে