
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণা অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (৩০ জুন) তাঁকে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রটি জানায়, গ্রেপ্তার সোহাগ পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাশপাড়া গ্রামে। তিনি রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকায় ভাড়াটে হিসেবে বাস করতেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ক্যামেরা, বুম, সেলফি স্টিক, মোবাইল ফোন, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ একাধিক প্রতিষ্ঠানের নামযুক্ত ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক ও পরিচালকদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করতেন। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।
এর আগে গতকাল একই চক্রের হোতা পিরোজপুর সদর উপজেলার বাদলখালী গ্রামের মো. সেলিম, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কেশরামপুর গ্রামের মো. তরিকুল ইসলাম, ঢাকার মুগদা এলাকার মো. আতিক এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের মো. আব্দুল হাই সোহাগকে গ্রেপ্তার করা হয়।
দুদক জানায়, চক্রটি মিডিয়া ও দুর্নীতি দমন কমিশনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এই প্রতারণার চক্র সম্পর্কে দুদকের দৃষ্টি যায় ২৪ জুন, যখন ‘জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টটি আমলে নিয়ে দুদক এক পুলিশ সুপার পদমর্যাদার পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব, পুলিশ ও অন্য সংস্থার সহায়তায় চক্রটিকে শনাক্ত করে একে একে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল (২৯ জুন) ঘটনার বিষয়ে রমনা মডেল থানায় মামলা একটি মামলা করা হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান।

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৬ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৬ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৮ ঘণ্টা আগে