Ajker Patrika

স্বচ্ছতার জন্যই সাংবাদিকদের কোর্টরুমে অনুমতি দেওয়া উচিত: বার সভাপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬
স্বচ্ছতার জন্যই সাংবাদিকদের কোর্টরুমে অনুমতি দেওয়া উচিত: বার সভাপতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, স্বচ্ছতার জন্যই সাংবাদিক ও বিচারপ্রার্থীদের একটা রুলসের মাধ্যমে কোর্টরুমে পারমিশন দেওয়া উচিত। এতে কোর্টরুমে কী হচ্ছে, বিচারপ্রার্থী জানতে পারবেন, জাতি জানতে পারবে।

আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বারের সভাপতি। এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির এজলাস ছেড়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের ব্যাখ্যা করেন মাহবুব উদ্দিন খোকন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘আমাদের প্রতিটি কোর্টে ওপেন ট্রায়াল। ওপেন ট্রায়ালে যেকোনো লোক পারমিশন নিয়ে ঢুকতে পারে। আমি মনে করি, এখানে গোপনীয়তার কিছু নেই। সাংবাদিকেরা কোর্টে ঢুকবে না, নিউজ নেবে না—এটার পক্ষে সুপ্রিম কোর্ট বার (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) না। আমি নিজেও এটা বিশ্বাস করি না। কারণ, স্বচ্ছতার জন্যই রুলসের মাধ্যমে কোর্টরুমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত