
স্মার্ট কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। উৎপাদন ব্যয় ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে ৩০-৪০ শতাংশ বেশি। এর জন্য কৃষি বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতি সমিতি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমানে ফসল সংগ্রহের পর ৪০-৪৫ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়, যা লজিস্টিক ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে। এই ক্ষতি কমাতে উন্নত পরিবহনব্যবস্থা গড়া প্রয়োজন। বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষিপদ্ধতি গ্রহণ প্রয়োজন।
ড. মো. মিজানুর রহমান আরও বলেন, কৃষিপণ্যের মূল্য সংযোজনের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ভর্তুকি অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘তিনটি সেক্টর বাংলাদেশের রূপান্তরে ভূমিকা রাখছে। সেগুলো হলো—গার্মেন্টস, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও কৃষি। তিনটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। খাদ্যনিরাপত্তার জন্য কৃষিকে উপেক্ষা করতে পারব না। অনেকে বলছেন, কৃষির গ্রোথ (বিকাশ) কম। গ্রোথ বাড়ানো যাবে। তবে আমাদের কোয়ালিটি গ্রোথ বাড়াতে হবে।’
দেশের অর্থনীতির বিষয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘ছয় মাসের মধ্যে দেশের অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে এনেছি। রুগ্ণ দশা কেটে গেছে। ভয় পাবেন না, আমরা আছি। কৃষি গবেষণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক কৃষকের অবস্থা জানতে হবে। কৃষি হচ্ছে আমাদের মেরুদণ্ড। কৃষির উন্নয়নে আমাদের কাজ করতে হবে।’
কৃষি অর্থনীতি সমিতির সভাপতি আহসানুজ্জামান লিন্টু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমসহ অনেকে।

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার চৈক্ষ্যং এলাকায় ব্যাপকভাবে বন উজাড়ের ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতার সুযোগে প্রভাবশালীরা প্রায় ২০০ একর বনভূমি ধ্বংস করে কাঠ পাচার করছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এদিকে বন উজাড়ের ফলে কিছু এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার বিচার শেষ হয়নি ১৩ বছরেও। ওই ভবন ধসে পঙ্গু হয়েছেন প্রায় ২ হাজার শ্রমিক। ওই মামলার বিচার দেখার অপেক্ষা শেষ হচ্ছে না নিহত ব্যক্তিদের স্বজন ও আহত শ্রমিকদের।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার গলায়, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার পৌর এলাকার পশ্চিম লাকুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নাদিয়া আক্তার এবার স্থানীয় সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা...
৩ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোটরসাইকেলচালকের নাম সাগর বৈদ্য।
৫ ঘণ্টা আগে