
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে ১৭ জুন থেকে ২৬ জুন পর্যন্ত। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলা এ মাহফিল উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন সোহাগ।
লালখান বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী হোসেন সোহাগ বলেন, “দীর্ঘ ৪০ বছর আগে যখন আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি (র.) শাহাদাতে কারবালা মাহফিলের শুরু করেছিলেন, তখন তাঁকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। কারণ তখন শাহাদাতে কারবালা মানে ছিল মিছিল এবং শোকের মাতম। আহলে বাইতের প্রেম যে শোক না, এটা যে একটা শক্তি, নতুন উদ্দীপনা সেই জিনিসটা তিনি এ মাহফিলের মাধ্যমে দীর্ঘদিন আমাদের শিখিয়েছেন। আমরা আনন্দিত যে উনি চার দশক আগে যে মাহফিল শুরু করেছিলেন আহলে সুন্নাতের আলেমরা এখন পর্যন্ত সেই মাহফিলে আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই মিলে চাই এই মাহফিল আরও এগিয়ে যাক।”
মোহাম্মদ আলী হোসেন সোহাগ আরও বলেন, “আল্লামা জালাল উদ্দিন আল কাদেরির (র.) ওফাতের পর আমার আব্বা, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান দায়িত্ব নিয়েছেন। একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, টাকা পয়সা খরচ করে একটি মাহফিল ৫-১০ বছর চালানো যায়। কিন্তু চার দশক মাহফিল চালাতে হলে সেখানে টাকার সাথে মহব্বত, আন্তরিকতার প্রয়োজন হয়।”
সংবাদ সম্মেলনে পরিষদের জেনারেল সেক্রেটারি প্রফেসর কামাল উদ্দিন আহমেদ ও প্রচার সম্পাদক দিলশাদ আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, শায়খুল হাদিস হজরতুল আল্লামা কাজী মাঈনুদ্দিন আশরাফি, ভাইস প্রেসিডেন্ট খোরশেদুর রহমান, আনজুমান ট্রাস্টের মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সাইফুদ্দিন, প্রফেসর ড. জাফর উল্লাহ, মুহাম্মদ আবদুল হাই মাসুম, হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ, মুহাম্মদ মাঈনুদ্দিন মিঠু, মুহাম্মদ মাহবুবুল আলম, আবুল মনসুর শিকদার, জাফর আহমদ সওদাগর, আবু সাঈদ মুহাম্মদ হামেদ, মুহাম্মদ সাহাব উদ্দিন ও মুহাম্মদ জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলে বাগদাদ থেকে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রা.) দরবারের সাজ্জাদানশীর ও বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল-মনসুর আল জিলানি (মজিআ), কলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব বিশ্ববরেণ্য আলেম শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতীসহ স্কলাররা অংশ নেবেন।
এর আগে গতকাল বিকেলে টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গত ৪১ বছর ধরে জমিয়তুল ফালাহ মসজিদে ধারাবাহিকভাবে ১০ দিনের কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন একটি বিরল ও ঐতিহাসিক উদ্যোগ।”
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.), হজরত ইমাম হাসান (রা.) ও হজরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ এবং কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
৩ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
১২ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে