মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় মডেল ও সাবেক উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলম এই অভিযোগ গঠন করেন। আইনজীবীরা বলেছেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে পিয়াসার বিচার শুরু হলো।
মডেল পিয়াসা বর্তমানে জামিনে আছেন। তবে আদালতে হাজির ছিলেন তিনি। বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর পিয়াসা নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেন তিনি। পিয়াসার আইনজীবী ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত অব্যাহতির আবেদন খারিজ করে দেন। পরে অভিযোগ গঠন করে আগামী ১৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।
২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের বিচারের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হলো।
এর আগে ২০২১ সালের ১ আগস্ট, পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তাঁর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় পিয়াসার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। পরে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। পরদিন মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে পিয়াসার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৬ ঘণ্টা আগে