রাজধানীর আফতাব নগরে বিদ্যুতায়িত হয়ে আজিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে। তিনি রড মিস্ত্রীর কাজ করতেন। আজ বুধবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আজিজুরের সহকর্মী মো. আরিফ জানান, তাঁরা আফতাব নগর ১১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। আজ বৃষ্টির কারণে ভবনের নিচের তলায় পানি জমে। সেখানে পানি সেচার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় আজিজুর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. সাজু মিয়া জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বকশিপাড়া গ্রামে। বাবার নাম মজিবুর রহমান। স্ত্রী ১ ছেলে ১ মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে। আজিজুর বর্তমানে আফতাব নগরেই থাকত। চার মাস ধরে নির্মাণাধীন ওই ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল আজিজুর।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে