
কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকাণ্ড এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির পাশ্ববর্তী সড়ক দ্বীপে (ডাচ) এসে শেষ হয়। বিক্ষোভ শেষে ছাত্রদল নেতারা দেশজুড়ে চলমান সহিংসতা ও কক্সবাজারের হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সংস্কার সংস্কার বলে কিছু এনজিওকর্মী গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচারকে উৎসাহ দিচ্ছে।
তিনি আরও বলেন, কক্সবাজারে বিএনপি নেতার হত্যার ঘটনায় জামায়াতের স্থানীয় নেতার সম্পৃক্ততা উদ্বেগজনক। এর বিরুদ্ধে সরকার ও প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে, এই ঘটনার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গোপন সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে কক্সবাজার সদরের ভারুয়াখালী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জামায়াতে ইসলামির ফাতেরঘোনা ইউনিটের নেতা আব্দুল আল নোমানের নেতৃত্বে হামলার শিকার হন বিএনপির ভারুয়াখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদার (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৫ জুলাই সকালে তিনি মৃত্যুবরণ করেন।
ছাত্রদল দাবি করেছে, এসব হামলা ও সহিংসতার পেছনে রাষ্ট্রীয় মদদ ও বিচারহীনতার সংস্কৃতি কাজ করছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৫ মিনিট আগে