রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে জিসান (১৭) নামে এক বাসের হেলপার মারা গেছে। সে মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুরে চলাচল করা পরিস্থান বাসের হেলপার ছিল।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বর চাইনিজের উল্টো দিকের সড়কে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জিসান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে মিরপুর শেওড়াপাড়ায় থাকত।
হাসপাতালে পরিস্থান বাসের আরেক গাড়িচালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি আব্দুল্লাহপুর থেকে মোহাম্মদপুর যাচ্ছিল। সেই বাসের হেলপার ছিল জিসান। বাসটি মিরপুর ১ নম্বর চাইনিজের বিপরীত পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল। প্রজাপতি নামের আরেকটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে তখন। এ সময় পরিস্থান বাসটি চলতে শুরু করলে জিসান বাসে ওঠার মুহূর্তে প্রজাপতি ও পরিস্থান বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়।
তোফাজ্জল আরও জানান, গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় সে।
হাসপাতালে নিহত জিসানের বাবা মো. মনির হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। সে পরিস্থান বাসের হেলপারের কাজ করত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক বাসের হেলপারকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সে দুই বাসের মাঝে চাপা পড়েছিল। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, দুই বাসের পাল্লাপল্লিতে মাঝে পড়ে গুরুতর আহত হয় এক বাসের হেলপার। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি নামে দুটি বাস জব্দ ও দুই চালককে আটক করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২০ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে