
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই বাসার সিঁড়িতে জুবায়েদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
লাশ পড়ে থাকার খবরে বাসার সামনে জড়ো হন জুবায়েদের সহপাঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে জুবায়েদের বন্ধু তাওহিদুল ইসলাম রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে এসে দেখি, বাসার তিনতলার সিঁড়িতে ওর রক্তাক্ত লাশ পড়ে আছে। নিচতলা থেকে তিনতলার সিঁড়ি পর্যন্ত রক্ত লেগে আছে। অথচ ভবনের কোনো বাসিন্দা কিছু বলতে পারছেন না। তাকে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’
তাওহিদুল ইসলাম আরও বলেন, জুবায়েদ ওই বাড়িতে টিউশনি করত।
এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খুনের সঙ্গে কারা জড়িত, তা আমরা এখনো নিশ্চিত নই। আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (লালবাগ জোন) মো. আমিনুল কবীর তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে এবং কারা খুন করেছে, সেটা বের করার চেষ্টা চলছে। সিসি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমরা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বন্দর শ্রমিকেরা। তাঁরা প্রয়োজনে জীবন দেবেন, তবু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে