
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
আজ মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় ডিএমপি ওই এলাকায় যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে
বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা
অনুষ্ঠানের কারণে যেসব রুটে যান চলাচলে প্রভাব পড়বে এবং বিকল্প হিসেবে কোন সড়কগুলো ব্যবহার করা যাবে, সে বিষয়ে ডিএমপি বিস্তারিত নির্দেশনা দিয়েছে:
পার্কিং ব্যবস্থা
অনুষ্ঠানে আগত দর্শকদের গাড়ি পার্কিংয়ের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।
অনুষ্ঠানের সময়সূচি
সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলো হলো:
এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। এ কারণে নগরবাসীকে যান চলাচলের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিশেষ দিনে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বাগেরহাটের রামপালে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এই কমিটি করা হয়।
৪ মিনিট আগে
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে আলুর খেত। এতে চলতি মৌসুমে আলুচাষিদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার আগমুহূর্তে খেতে বৃষ্টির পানি জমে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
৮ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে মুরগির খামার থেকে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুরে ইউনিয়নের তৃতীয়খণ্ড গ্রামের একটি খামার থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সুমন মিয়া ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিল। তার লাশ উদ্ধার করে
১৮ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর ভোলার দৌলতখানে প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই প্রবাসীর স্ত্রী পলাতক রয়েছেন।
৪০ মিনিট আগে