রাজধানীর ডেমরায় ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় অজ্ঞান পার্টির নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে মুক্তা আক্তার (৩০) নামের ওই নারী সদস্যকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ।
এর আগে গত শনিবার সন্ধায় ইফতারির সময় মো. নাজমুল (২৭) নামে এক অটোরিকশা চালককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে অজ্ঞান পার্টির ৩ সদস্য।
আজ সোমবার মুক্তা আক্তারকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার সহযোগী সদস্য শাহনাজ ও অজ্ঞাতনামা ১ জন পুরুষ সদস্য পলাতক রয়েছে।
গত ১৬ মার্চ ডেমরার ডগাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে চালক নাজমুল চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার মুক্তা আক্তার ঢাকার কামরাঙ্গীচরের হোসনাবাদ জামে মসজিদ সংলগ্ন সিলেট্টা বাজার এলাকার মো. মাকসুদ মিয়ার মেয়ে।
অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল ওহাব মৃধা রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অটোরিকশা চালক নাজমুল যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকার বাসিন্দা। তিনি অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চালান। গত শনিবার সন্ধার আগে অভিযুক্তরা কোনাপাড়া থেকে নাজমুলের অটোরিকশা ভাড়া করে ডগাইর বাজার সংলগ্নে পৌঁছালে মাগরিবের আজান দেয়। এ সময় কৌশলে অভিযুক্তরা ইফতার নেওয়ার কথা বলে নাজমুলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশাটি নিয়ে পালায়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে