
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল এবং হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। এই সময়ে গুলশানে তাঁর মালিকানাধীন হোটেল রেনিসেন্স, গুলশান-২ এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করেন।
এছাড়া অভিযোগে বলা হয়, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা প্রতিষ্ঠা করেছেন এবং সদস্য হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা)। গত এক যুগে তিনি অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদ পদবিতে থেকে তিনি আরও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।
দুদক সূত্রে জানা যায়, গত ১৩ থেকে ১৪ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে ও বিদেশে অর্জন করেছেন মর্মে সোর্স মূলে জানা যায়। তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সোর্স মূলে জানা যায়, তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের সত্যতা পেয়েছে সংস্থাটি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে