সামাজিক সংক্রমণের মাধ্যমে দেশজুড়ে বিস্তার ঘটছে করোনার নতুন ধরন ওমিক্রনের। শিগগিরই যা ডেলটাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ওমিক্রনের প্রভাব যেন বেড়েই চলেছে। এরই মধ্যে বিভাগীয় এই নগরীতে ওমিক্রনের ৩টি পরিবর্তিত রূপের (উপধরন) অস্তিত্ব মিলেছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আজ সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আইসিডিডিআরবি বলছে, ওমিক্রন ধরনের জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ থেকে জানা যায়, ঢাকা শহরে তিনটি সাব টাইপ (উপধরন) রয়েছে। এগুলো আফ্রিকান, ইউরো-আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ওমিক্রন ধরনের সঙ্গে মিলে যায়।
এতে আরও বলা হয়, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে তাঁদের ল্যাবরেটরিতে ১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ২৮ শতাংশের করোনা শনাক্ত হয়। যেখানে আক্রান্তদের মধ্যে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া যায় ৬৯ শতাংশের দেহে।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, গত ৬ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। যদিও সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ১১ ডিসেম্বর। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে প্রথম ওমিক্রন পাওয়া যায়। পরে ওই মাসেই আইসিডিডিআরবির পরীক্ষাগারে ঢাকা শহরের ৭৭ জন কোভিড রোগীর মধ্যে পাঁচটিতে ওমিক্রন শনাক্ত করা হয়েছিল। বাকিগুলো ছিল ডেলটার।
ওমিক্রনে আক্রান্ত ২৯ জনের সাক্ষাৎকার নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে আইসিডিডিআরবি প্রতিবেদনে। এর মধ্যে পুরুষ ১৩ জন ও মহিলা ১৬ জন। ২৭ জনের কোনো উপসর্গও ছিল না।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর প্রথম ডোজ পেয়েছেন ৩ জন। ২৯ জনের মধ্যে মাত্র একজনকে একদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনার এই ধরনে আক্রান্ত একজন সৌদি আরব থেকে ফেরা। বাকিরা দেশেই ছিলেন।

জামালপুরের বকশীগঞ্জে সরকারের কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর দুটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ না করেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পের বরাদ্দ, সভাপতির নাম ও কাজ শেষের সময়সীমাসহ বিভিন্ন তথ্যসংবলিত সাইনব
২ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, প্রাইম পরিবহনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিট পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
৯ মিনিট আগে
প্রতীক বরাদ্দের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার-প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম আচরণবিধি
১৩ মিনিট আগে
বরিশাল নগরের ব্যস্ততম চৌমাথা এলাকায় মহাসড়ক দখল করে হঠাৎ বসানো হয়েছে অন্তত ২৫টি ভ্রাম্যমাণ ফলের দোকান। প্রতিটি দোকানে সিটি করপোরেশনের লোগো ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টলের কোনো বৈধ অনুমোদন নেই। অবৈধভাবে সড়ক দখলের কারণে ওই এলাকায় তীব্র যানজট ও যান চলাচলে ব্যাঘাত ঘটছে...
২০ মিনিট আগে