টাঙ্গাইলে ১২ বছরের স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
ধর্ষক ও হত্যার দায়ে সাজাপ্রাপ্ত মো. মাজেদুর রহমান (২৬) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক তানবীর আহমেদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ অক্টোবরে বিকেলে মিরপুর মধ্যপাড়া গ্রামের মাজেদুর ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। শিশুটি কাঁদতে থাকে এবং ঘটনাটি তার মা-বাবাকে জানাবে বলে। ধর্ষণের ঘটনা জানাজানির ভয়ে মাজেদুর মেয়েটিকে গলা টিপে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। পরে পাশের একটি ঝোপে তার মরদেহ ফেলে লতাপাতা দিয়ে ঢেকে দেয়।
অপরদিকে মেয়েকে না পেয়ে তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে। সন্ধ্যার দিকে ওই গ্রামের এক শিশু ভুক্তভোগীর বাবাকে জানায়, ওই কিশোরীকে সে মাজেদুরের সঙ্গে আখ খেতে যেতে দেখেছিল। পরে সেখানে গিয়ে ঝোপের মাঝে তার মরদেহ খুঁজে পায় স্বজনেরা।
টাঙ্গাইল সদর থানা-পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মাজেদুর জানায়, ভুক্তভোগী কিশোরীকে সে আখ খেতে ধর্ষণ করার পর হত্যা করে।
ঘটনার দিনই ভুক্তভোগীর বড় ভাই সানি আলম বাদী হয়ে মাজেদুরকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেন মাজেদুর।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সানি আলম বলেন, আমি এ রায়ে খুশি। তবে দ্রুত রায় কার্যকর হোক সেটাই আমাদের প্রত্যাশা। যাতে এ রায় দেখে আর কেউ ধর্ষণের মতো অপরাধ করতে সাহস না পায়।
রায় প্রসঙ্গে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহম্মেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬৪ সহ আদালতে চার্জশিট দেন। মামলায় ১০ জন সাক্ষী দেন। দুই বছরের মাথায় এ অপরাধের রায় হয়েছে। রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি। আশা করছি দ্রুত এই রায় কার্যকর হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে