Ajker Patrika

খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মোটরসাইকেল চালক মো. সেলিম জানান, সকালে এয়ারপোর্ট থেকে ওই যুবককে নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আসলে পেছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী তাউসিফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। এরপর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তাউসিফ হাতিরপুলে মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। বাবার নাম কামরুল ইসলাম। বর্তমানে ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত