
বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে নিত্যপণ্য ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই মহামারি-উত্তর সময়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা যখন দিশেহারা, অনেক প্রবাসী খালি হাতে ফেরত এসেছেন, দেশে কর্ম হারিয়ে কিংবা ব্যবসা গুটিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছেন এমন সময়ে একের পর এক সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীন দাম বাড়ছে নিত্যপণ্যের। সিন্ডিকেটের কারণে মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কৃষকেরাও তাদের পণ্যের উপযুক্ত দাম পাচ্ছেন না। সরকারের নীরব ভূমিকায়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে সরকার আলু, পেঁয়াজ, চাল, তেল আর অক্সিজেন সিন্ডিকেটকারীদের শাস্তির আওতায় আনতে পারলে নিত্যপণ্যের দাম বাড়ত না।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে