
বড়দিনের উৎসব ঘিরে রাজধানীতে সোয়াত, বোম্ব ডিসপোজাল টিমসহ পুলিশের স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সিটিটিসি প্রধান বলেন, ‘আগামীকাল বুধবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বর্তমানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে আছে উল্লেখ করে মাসুদ করিম বলেন, ‘তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সবার সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদ্যাপিত হবে।’
বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান মাসুদ করিম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে।’
এর আগে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ডিএমপির সিটিটিসির সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেবে তার একটি মহড়া করে।
এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
৩ মিনিট আগে
শিক্ষক বদলি বাণিজ্য করা, কর্মচারীদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি (স্ট্যান্ড রিলিজ) করার খবর ছড়ানোর পর তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে অবরুদ্ধ করেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা।
১১ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।
২২ মিনিট আগে