
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।
নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
১ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
২ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে