দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে ‘রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির’ তিন সদস্য বিদ্যুৎপৃষ্টে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- আতিকুর রহমান (৪৫) ও শফিকুর রহমান (২৮) ও রুপক (২০)।
রবিনহুড দ্য এ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পরা পশুপাখি উদ্ধারের কাজ করেন। বিকেলে মুঠোফোনে খবর পান হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে গেছে। আমরা ৫ থেকে ৬ জন মিলে ঘটনাস্থলে যাই পাখিটি উদ্ধার করতে।’
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি তিনতলা বাড়ির ছাদে উঠি। আতিক তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে তারা ফায়ারিং হয়ে তারা দুজন বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। পরে দ্রুত তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন এল প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুজনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে আতিকের শরীরের ৮ শতাংশ, শফিকের ৯০ শতাংশ ও রুপকের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে