
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি বলেন, পরিকল্পনা ছিল আগামীকাল রোববার থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসে স্বল্প পরিসরে শ্রেণিকার্যক্রম চালুর। তবে নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আরও দুই দিন এ ক্যাম্পাস বন্ধ থাকবে।
কবে থেকে দিয়াবাড়ি ক্যাম্পাস চালু হবে এমন প্রশ্নে তিনি বলেন, আগামীকাল রোববার বিকেলে স্কুল কর্তৃপক্ষের একটি মিটিং অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামীকাল রোববার থেকে স্বল্প পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান গত সোমবার বেলা ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৪ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৫ ঘণ্টা আগে