কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের নাটালের মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটক দুই মাদক কারবারি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা এলাকার মো. সানোয়ার কবিরাজের ছেলে মো. লাইজু কবিরাজ (২৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর-কাওনা এলাকার আবুল কালামের ছেলে মো. আলী আকবর (৩০)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। পরে সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে একটি পিকআপ থাকা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করি। তখন মো. লাইজু কবিরাজ ও মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে তারা গাঁজা বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ
৩ মিনিট আগে
বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন ও সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের গণপিটুনিতে আহত ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২) মারা গেছেন। ১৭ দিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (১২ এপ্রিল) সকালে তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এর প্রতিবাদে ও বালু লুট বন্ধের দাবিতে আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার চরভৈরবী এলাকায় হাজী নগরসংলগ্ন মেঘনা নদীর তীরে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
১৬ মিনিট আগে