২০২০ ও ২০২১ সালে বিভিন্ন অভিযানে অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধারে অবদান রাখায় পুলিশের সেরা ইউনিটগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিনে আজ সোমবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন।
আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০২০ সালে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় চট্টগ্রাম জেলা পুলিশ এবং তৃতীয় পাবনা জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় যশোর জেলা পুলিশ ও তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ। ‘গ’ গ্রুপে এপিবিএন প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ দ্বিতীয় ও রাজবাড়ী জেলা পুলিশ তৃতীয়। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ চট্টগ্রাম প্রথম, র্যাব-৫ রাজশাহী দ্বিতীয় ও র্যাব-১৫ কক্সবাজার তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগ দ্বিতীয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ মতিঝিল বিভাগ তৃতীয়।
২০২১ সালে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম, পাবনা জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয়। ‘খ’ গ্রুপে প্রথম কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় নরসিংদী জেলা পুলিশ ও তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ। ‘গ’ গ্রুপে এপিবিএন প্রথম, গাজীপুর জেলা পুলিশ দ্বিতীয় ও রাজবাড়ী জেলা পুলিশ তৃতীয়। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ চট্টগ্রাম প্রথম, র্যাব-৫ রাজশাহী দ্বিতীয়, র্যাব-১৫ কক্সবাজার তৃতীয়। ‘ঙ’ গ্রুপে প্রথম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানসলেশনাল ক্রাইম দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ ও ওয়ারী বিভাগ।
মাদকদ্রব্য উদ্ধারে ২০২০ সালে পুরস্কার পেল যেসব ইউনিট
‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয়। ‘খ’ গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, যশোর জেলা পুলিশ দ্বিতীয় ও ঢাকা জেলা পুলিশ তৃতীয়। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে জয়পুরহাট জেলা পুলিশ, দ্বিতীয় লালমনিরহাট জেলা পুলিশ ও তৃতীয় চুয়াডাঙ্গা জেলা পুলিশ। ‘ঘ’ গ্রুপে প্রথম হয়েছে র্যাব-৫ রাজশাহী, র্যাব-৪ মিরপুর ঢাকা দ্বিতীয়, র্যাব-১৫ কক্সবাজার তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে প্রথম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ, দ্বিতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগ ও তৃতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগ। ‘চ’ গ্রুপে প্রথম হয়েছে হাইওয়ে পুলিশ, দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও তৃতীয় রেলওয়ে পুলিশ।
মাদকদ্রব্য উদ্ধারে ২০২১ সালে পুরস্কার পেল যেসব ইউনিট
‘ক’ গ্রুপে প্রথম হয়েছে কুমিল্লা জেলা পুলিশ, দ্বিতীয় চট্টগ্রাম জেলা পুলিশ ও তৃতীয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও তৃতীয় যশোর জেলা পুলিশ। ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে জয়পুরহাট জেলা পুলিশ, দ্বিতীয় লালমনিরহাট জেলা পুলিশ ও তৃতীয় গাজীপুর জেলা পুলিশ। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-১৫ দ্বিতীয় ও র্যাব-১১ তৃতীয় স্থান অধিকার করেছে। ‘ঙ’ গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ দ্বিতীয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগ তৃতীয়। ‘চ’ গ্রুপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম, হাইওয়ে পুলিশ দ্বিতীয় ও রেলওয়ে পুলিশ তৃতীয়।
চোরাচালান মালামাল উদ্ধারের ২০২০ সালে বিজয়ী যারা
‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ, দ্বিতীয় কুমিল্লা জেলা পুলিশ ও তৃতীয় টাঙ্গাইল জেলা পুলিশ। ‘খ’ গ্রুপে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রথম, সিলেট মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও বান্দরবান জেলা পুলিশ তৃতীয়। ‘গ’ গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রথম, লালমনিরহাট জেলা পুলিশ দ্বিতীয় ও পঞ্চগড় জেলা পুলিশ তৃতীয়। ‘ঘ’ গ্রুপে র্যাব-৩ প্রথম, র্যাব-১০ দ্বিতীয় ও র্যাব-৭ তৃতীয়। ‘ঙ’ গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ দ্বিতীয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগ তৃতীয়। ‘চ’ গ্রুপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় হাইওয়ে পুলিশ তৃতীয়।
চোরাচালান মালামাল উদ্ধারের ২০২১ সালে বিজয়ী যারা
‘ক’ গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় ও সিলেট জেলা পুলিশ তৃতীয়। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ, দ্বিতীয় বাগেরহাট জেলা পুলিশ ও তৃতীয় হবিগঞ্জ জেলা পুলিশ। ‘গ’ গ্রুপে চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রথম, পঞ্চগড় জেলা পুলিশ দ্বিতীয় ও লালমনিরহাট জেলা পুলিশ তৃতীয়। ‘ঘ’ গ্রুপে র্যাব-১০ প্রথম, র্যাব-৭ দ্বিতীয় ও র্যাব-১৪ ময়মনসিংহ তৃতীয়। ‘ঙ’ গ্রুপে প্রথম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগ, দ্বিতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগ ও তৃতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ বিভাগ। ‘চ’ গ্রুপে প্রথম হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, দ্বিতীয় রেলওয়ে পুলিশ ও তৃতীয় হাইওয়ে পুলিশ।

রেস্তোরাঁর মালিকদের মতে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি বাড়লেও অতিরিক্ত চার্জ ও নানা ধরনের কর্তনের কারণে প্রকৃত মুনাফা কমে যাচ্ছে। ফলে বিক্রি বাড়ার সুফল তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে খাবারের মান বজায় রাখা, কর্মচারীদের বেতন দেওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানের অন্যান্য ব্যয় বহনের দায়িত্ব তাঁদেরই নিতে হচ্ছে।
১ মিনিট আগে
প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। হাঁটা শেষে তাঁদের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না। মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।
৩ মিনিট আগে
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।’
২৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শিশুদের নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা...
২৬ মিনিট আগে