রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের কাছে থাকা কাগজপত্র থেকে নাম পরিচয় জানা গেছে। একজনের নাম কামরুল হুদা (২৬) এবং অপরজন রাছেল মোল্লা (৩০)।
আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাঁদেরকে হাসপাতালে আনা পথচারী তামিম শিকদার ও মো. নাজমুল নামে দুই যুবক জানান, রাইদা পরিবহনের একটি বাস ঢাকা থেকে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। কেরানীগঞ্জ থেকে ঢাকায় ঢুকছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। ব্রিজের ঢালে এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ পেয়ে সেখানে এগিয়ে যান তাঁরা। পিকআপ ভ্যানের সামনে চালকের আসন থেকে ও পাশের সিট থেকে দুজনকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁরা পিকআপ ভ্যানের চালক ও সহকারী কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পারিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা দুজনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাচ্চু মিয়া আরও জানান, দুজনের কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। একজনের কাছে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তাঁর পরিচয় দেওয়া আছে কামরুল হুদা (২৬), বাবার নাম গোলাম মোস্তফা, গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। অপর জনের কাছে থাকা কিছু কাগজপত্র থেকে নাম জানা গেছে রাছেল মোল্লা (৩০), বাবার নাম মুকুল মোল্লা, গ্রামের বাড়ি বরিশাল জেলার বানাড়িপাড়া থানার বলোহাট গ্রামে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, পোস্তগোলা ব্রিজের ঢালে রাইদা পরিবহন ও একটি মিনি পিকআপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি গাড়ি পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে