নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করলে বিচারক মেহনাজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টায় রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে আত্মীয়ের বাসা থেকে তাঁকে আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রদল নেতা সাদেকসহ জোড়া খুনের মামলার আসামি খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে চলতি বছরের ২৬ মে ছাত্রদলের জেলা কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলনের সময় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামে এক কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁর নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গতকাল বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে নরসিংদী জেলা আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদীর পরিবার ও এলাকাবাসী।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে