
যশোরে আব্দুর রহমান কাকন হত্যা মামলার পলাতক আসামি মো. সানিকে (২৬) প্রায় পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে যশোরের কোতোয়ালি থানার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানি যশোরের বারান্দীপাড়া মেঠোপুকুরপাড়ের বাসিন্দা।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ২০২১ সালের ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান কাকনকে (৩৫) পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে অজ্ঞাতনামা ব্যক্তিরা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন কাকনের মা সুফিয়া বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২০২১ সালের ২৫ নভেম্বর শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি কাকন হত্যাকাণ্ডে শফি, সানি ও সাদ্দাম মোল্লার সম্পৃক্ততার কথা জানান।
সিআইডি আরও জানায়, সানি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর তাঁর অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার পূর্ণাঙ্গ তদন্তে কাজ চলছে।

নোয়াখালীর বেগমগঞ্জে মো. সালাউদ্দিন নেকবর আলী প্রমাণিক (৫৮) নামে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ মঙ্গলবার সকালে পৌর করিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
তামিম পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক ছিলেন।
৫ মিনিট আগে
কিশোরীদের স্বপ্নপূরণে নীরবে কাজ করে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের দুই ক্রীড়াপ্রেমী মানুষ—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্ৰামের ‘রাইজিং কুইন্স স্পোর্টস একাডেমি’র লাইসেন্সধারী কোচ মো. সেতাউর রহমান এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্ৰামের মাসুদ-উল হক ইনস্টিটিউটের শারীরিক শিক্ষা...
৮ মিনিট আগে
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার রাজধানীর তেজগাঁও থানা শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে