
শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটে চাঁদাবাজির অভিযোগে শহীদ চেংগাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাজিরার মাঝিরঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই রাতেই পদ্মা থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে ফেরিঘাটে চাঁদাবাজির অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে জাজিরা থানা মামলা দায়ের করেন।
পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাঝিরঘাট ফেরিঘাটে যানবাহনচালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি নজরে এলে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান তদন্ত করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার পর গতকাল বিকেলে মাঝিরঘাট এলাকায় অভিযানে যায় পদ্মা থানার পুলিশ। এ সময় ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা তোলা অবস্থায় চাঁদাবাজ চক্রের মূল হোতা শহীদ চেংগাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ট্রাকচালকদের কাছ থেকে আদায় করা চাঁদার ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত শহীদ চেংগার স্বীকারোক্তি অনুযায়ী মাঝিরঘাট এলাকার জলিল ও মাহাবুবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এনে জাজিরা থানায় মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামিরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ আজকের পত্রিকাকে বলেন, পদ্মা থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। চাঁদাবাজ চক্রের মূল হোতা শহীদ চেংগাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অপর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল মাঝিরঘাট ফেরিঘাটে শহীদ চেংগার ‘রংসাইডের কারবার’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে