প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী বলেছেন, প্রত্যক্ষ রাজনীতি না করেও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন ব্যারিস্টার রফিক উল হক। দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আকস্মিক ছেদ পড়লে গণতন্ত্র ব্যাহত হতে না দেওয়ার ক্ষেত্র তার ভূমিকা ছিল অনন্য। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সেই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রয়াত ব্যারিস্টার রফিক উল হক স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, ব্যারিস্টার রফিক উল হক অত্যন্ত মেধাবী যোগ্য মানুষ ছিলেন। তিনি কখনোই আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেননি। আইনজীবী হিসেবে তিনি কিছু অত্যাবশ্যকীয় নীতি মেনে চলতেন। কখনোই নীতি থেকে বিচ্যুত হননি। শুধু আইনি প্রতিকারই দেননি, মানুষের দুঃখে তাদের পাশেও দাঁড়িয়েছেন।
প্রধান বিচারপতি আরও বলেন, যেকোনো পেশায় শুধু যোগ্যতা থাকলেই স্বকীয়তা আসে না। পেশার বাইরে তার জ্ঞানের পরিধি থাকতে হয়। রফিক উল হক আইনের বাইরে ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে প্রচুর পড়া–শোনা করেছেন। অসুস্থতার সময়ও তিনি আদালতে এসেছেন।
হাসান ফয়েস সিদ্দিকী বলেন, কেবল শুধু অর্থ উপার্জন করলেই মানুষ সুখী হয় না। তাই যদি হতো তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী লোকটা বেশি সুখী হতো। আমাদের জীবন খুব ছোট। ছোট জীবনেই সময়ের সঠিক ব্যবহার করে অফুরান কাজ করতে হবে। যেমনটি করেছেন রফিক উল হক। আমাদের সবার জীবনেই প্রতিবন্ধকতা থাকে। প্রতিবন্ধকতাকে জয় করাই জীবনের সার্থকতা। এই মানুষটি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু সমাজ কল্যাণমূলক কাজে কখনোই বিঘ্ন ঘটেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহি উদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
এছাড়াও রফিক উল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ প্রমুখ। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ছাড়াও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে