
নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে তাহমিদ ভুইয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।
নিহত তাহমিদ ভুইয়া সদর উপজেলার চিনিশপুর নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও এনকেএম হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, তাহমিদ ভুইয়া (১৫) নামে এক হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে জানান। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিন বিকেলে পূর্বঘোষিত সময় অনুযায়ী নরসিংদী শহর হতে বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।

নীলফামারীর ডোমার উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে (৬০) আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ। স্থানীয় লোকজন জানায়, শিশুটির মা বিকেলে বাড়ি ছিলেন না।
৭ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর তাইবা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় মাসুদ রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহের নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে