ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অবৈধ বিট কয়েন ব্যবসার মূলহোতা ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমনসহ ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার এ আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন রাকিবুল হাসান, আরমান পিয়াস, আবুল বাশার রুবেল, রায়হান আলম সিদ্দিকি, মো. জোবায়ের, মেহেদী হাসান রাহাত, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, সোলাইমান ইসলাম, মো. জাকারিয়া ও আরাফাত হোসেন।
তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার দুপুরে কয়েন সুমনসহ ১২ জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম সবার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২ মে রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বেসিক বিজ মার্কেটিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেশে অবৈধ বিট কয়েন ব্যবসার মূলহোতা ও অনলাইনে প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমনসহ ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট ফোন ও বিবিধ নথিপত্র জব্দ করা হয়। এরপর ৪ মে তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চক্রের মূলহোতা কয়েন সুমন কয়েক বছর আগে ছোট একটি দোকানে বাচ্চাদের খেলনা ও কাপড়ের ব্যবসা শুরু করেন। ওই দোকানেই কম্পিউটার বসিয়ে সেখান থেকে ধীরে ধীরে গড়ে তোলেন বেসিক বিজ মার্কেটিং নামের প্রতিষ্ঠান। আউটসোর্সিং মার্কেটিংয়ের এই প্রতিষ্ঠানের আড়ালেই চলছিল সুমনের অবৈধ বিটকয়েন ব্যবসা।
ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে অবৈধ ও প্রতারণামূলক ব্যবসা বিট কয়েনের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন সুমন। তার ঢাকায় দুটি ফ্ল্যাট, প্লট ও সুপার শপের ব্যবসা ছাড়াও রয়েছে একাধিক ভার্চুয়াল ওয়ালেট। গত এক বছরে তিনি বিট কয়েনের মাধ্যমে অবৈধভাবে ১২ থেকে ১৫ লাখ ডলার লেনদেন করেছেন।
পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুমন বিভিন্ন দেশি-বিদেশি ই-মার্কেটিং সাইটে আকর্ষণীয় মূল্যে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। তার প্রতারণার কৌশল খতিয়ে দেখা হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে