
ক্রিপ্টোকারেন্সি বাজারে তীব্র মন্দার কারণে বিটকয়েনের দরপতন অব্যাহত রয়েছে। সাত মাসের মধ্যে প্রথমবার ৯০ হাজার ডলারের নিচে নেমে গেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এই দরপতন হলো। এর ফলে চলতি বছরের সমস্ত অর্জন মুছে গেছে বলে মন্তব্য করেছে ব্লুমবার্গ।

বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এক বিশাল ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন জব্দ করেছে। পাশাপাশি কম্বোডিয়ার প্রভাবশালী ব্যবসায়ী চেন ঝির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই প্রতারণা সাম্রাজ্যের মূল হোতা হিসেবে।

আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) ইতিহাস গড়তে যাচ্ছে এল সালভাদর। বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে দেশটি এ দিন বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। প্রেসিডেন্ট নায়িব বুকেলে মত দিয়েছেন—এই উদ্যোগ সালভাদরের প্রবাসীদের কোটি কোটি ডলার সাশ্রয় করবে।

বাজারমূল্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম আজ রোববার নতুন রেকর্ড গড়েছে। আজ মার্কিন বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলার ৫৭ সেন্ট, যা প্রায় আগের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ বেশি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।