বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, একজন মুক্তিযোদ্ধার সহধর্মিণী খালেদা জিয়া যিনি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে আপসহীন লড়াই করছেন। তাঁর বিরুদ্ধে একজন পুলিশ কমিশনার অশালীন মন্তব্য করেছেন। আমরা কোন দেশে বসবাস করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ওবায়দুল কাদেরের বক্তব্য, হাছান মাহমুদের বক্তব্য ও একজন পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারে না। তিনি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা যার বেতন জনগণের টাকায় হয়। এটা তিনি ভুলেই গেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এমন এক দূর সময়ে বাস করছি যেখানে অন্যায়, অপরাধীর ও অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা পাপ। কিন্তু যারা টাকা পাচার করে, জুয়ার ক্যাসিনো বসায়, নানা অপকর্মের সঙ্গে যুক্ত তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে সকল জায়গা থেকে পার পেয়ে যায়। ১৯৭১ সালে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি মেজর জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী তাঁর বইতে লিখেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া নামে এক ব্যক্তির স্বাধীনতার ঘোষণা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি।
সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্যসচিব অধ্যাপক মামুন মাহামুদ, সোনারগাঁ উপজেলা বিএনপি সদস্যসচিব মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।
সভা শেষে আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে