বাংলাদেশ দলের হয়ে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ হোসেন। যার ফলে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন আফিফকে ঢাকা পাঠিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এরপরই এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছিলেন, আফিফের চেহারার জন্য তাঁকে বাদ দেওয়া হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁর পারফরম্যান্সের জন্য। ভালো পারফর্ম করলেই দলে ফেরার দরজা খোলা। এরপর ইংল্যান্ডের মাটিতে আগামী ৯ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজেও বাদ পড়েন এ বাঁহাতি ব্যাটার।
যার ফলে এ বছর বাংলাদেশের বিশ্বকাপ দলে আফিফের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, অবশ্যই আফিফ বিশ্বকাপের চিন্তা-ভাবনায় আছেন।
আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়লেও ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফুলঝুরি ছোটানো শুরু করেছেন আফিফ। আবাহনীর জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁকে কাছ থেকেই দেখেছেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ মিরপুরে সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘অবশ্যই আমি সব সময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোটখাটো যে ভুলত্রুটি আছে, সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। তার মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের সামর্থ্যের উপমা দিতে গিয়ে সুজন বললেন, ‘যদি কিছুদিন আগের কথা বলি, আফিফ-মিরাজের দারুণ এক জুটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে একটা কঠিন ম্যাচ জিতেছি। এই লিগেও সে কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। হয়তোবা যে ইস্যুগুলোর কথা বললাম, সেগুলো নিয়ে সে কাজ করছে এবং ভালো করছে। আমি মনে করি শেষ ম্যাচে আফিফের বিরাট অবদান ছিল। আফিফ সব সময় ভালো খেলোয়াড়।’
আবাহনীর হয়ে ১০ ম্যাচে ৫৫.৭৫ গড় ও ১১৪.৯৫ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন আফিফ। এবারের মৌসুমেই লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। তাঁকে অধিনায়ক করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে।
কিছুদিন আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সুজন বলেছিলেন, তিনি রিয়াদকে বিশ্বকাপে দেখছেন না। একই প্রশ্ন আফিফ নিয়েও, তিনি কি বিশ্বকাপে সুযোগ পাবেন? সুজন বললেন, ‘আমার মনে হয়, সে চিন্তা-ভাবনায় নেই; এমনটা হতেই পারে না। অবশ্যই সে আছে। দেখা যাক সামনে কী হয়। সে বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হয়তোবা (ক্ষুধা কমে যাওয়া), কারণ যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য উন্মুখ আছে। সে অবশ্যই দলে ফিরবে। আর সে চিন্তা করার একটা সময়ও পেয়েছে।’
ঘরোয়া লিগে একটু আগে ব্যাটিং পজিশনে খেললেও জাতীয় দলে আফিফের পজিশনটা ৬-৭ নম্বরে। যেখানে আফিফকে মানিয়ে নেওয়াও সহজ ছিল না। সুজন যোগ করেন, ‘আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট। এখানে সে ব্যাটিং পজিশন নিয়েও খুব খুশি। জাতীয় দলের ছয়-সাতে কঠিন পজিশনে ব্যাটিং করতে হয়। এখানে আবাহনীতে চার-পাঁচে ব্যাটিং করছে। আমি মনে করি সে তার কাজটা খুব ভালোভাবে করছে। ওপেনারদের নতুন বল মোকাবিলা ছাড়া, বাকি সব ব্যাটারদের জন্যই একই রকম খেলা, যেকোনো পজিশনেই।’

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১১ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে