
গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা তালহা বিন জসিম।
এক বার্তায় তিনি বলেন, রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে তিন দফায় আরও ১২টি ইউনিট যোগ দেয়।

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৩টার পর আগুন স্তিমিত হয়ে আসে। কিন্তু পুরো ৭ নম্বর ভবনে ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেন দিয়ে প্রতিটি ফ্লোরে পানি ছিটানোর চেষ্টা করছেন।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় , সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস রয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। সেনাসদস্যরা সচিবালয়ে নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
এরই মধ্যে রাত অনুমানিক ৩টা ১৮ মিনিটের দিকে সচিবালয়ে সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
৩ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
৪ ঘণ্টা আগে