রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলায় বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়। আজ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে মামলাটি বদলির জন্য নতুন আদালতে স্থানান্তরিত হওয়ায় প্রথা অনুযায়ী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে ড. নিখিল জামিন আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে ড. নিখিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আরেকটি আদালত। ওই দিন আদালত ২০২১ সালের নভেম্বরে ব্যাংক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শামীম আহমেদ আদালতে সম্পূরক অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। অবশ্য গত বছরের ১৬ নভেম্বর এই তদন্ত কর্মকর্তা অধ্যাপক নিখিলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন।
২০২১ সালের ৬ নভেম্বর ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এ পর্যন্ত ৫ ব্যাংকার ও আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ৮ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেছেন।
২০২১ সালের ৬ নভেম্বর আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শেষ হওয়ার আগেই উত্তরসহ প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক কোনো তদন্ত ছাড়াই প্রশ্নফাঁসের অভিযোগটি উপেক্ষা করে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্নফাঁসের খবর প্রকাশিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে মামলা দায়ের করে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
২৭ মিনিট আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
৩৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে