Ajker Patrika

অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বুয়েট

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বুয়েট

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে নাম আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বুয়েট প্রশাসন।

আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার। 

সত্যপ্রসাদ মজুমদার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে (নিখিল রঞ্জন ধর) কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে, যার সময়সীমা সাত দিন। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর অফিসিয়ালি বিষয়টি সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটিতে (সিন্ডিকেট) যাবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। 

বাংলাদেশ ব্যাংকের অধীনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বেরিয়ে আসছে একের পর এক জড়িতদের নাম। প্রশ্নপত্র প্রণয়নে সংশ্লিষ্ট থাকা প্রতিষ্ঠান বেসরকারি আহ্ছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত একাধিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে। 

পরে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে। নিখিল রঞ্জন বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত