
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি হিসেবে মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। মাহি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং মোতাহার দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং মোতাহার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। তাঁরা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।
আজ সোমবার বিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজা কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
রিয়াদুলের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন—ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে দ্য নিউ নেশনের মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ। এছাড়া দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম ও ভোরের কাগজের রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কর্মরত সাংবাদিকেরা। অন্য গ্রুপে বিশ্ববিদ্যালয়ের বাকি বিভাগ থেকে ক্যাম্পাসে সাংবাদিক হিসেবে কর্মরত শিক্ষার্থীরা।

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৮ মিনিট আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
১ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে গ্রামের বাড়ি সাদুল্লাপুরে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে প্রায়ই যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঈদের সময় এই যানজট আরও ভয়াবহ হতে পারে।’
২ ঘণ্টা আগে