
রাজধানীর মুগদা থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক আসিফ ইকবাল অভিযোগ গঠনের এই নির্দেশ দেন।
উল্লেখযোগ্য অন্যরা হলেন আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, শিরিন সুলতানা, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, শওকত মাহমুদ ও জামায়াত নেতা কফিল উদ্দিন।
বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের পক্ষে আইনজীবীরা প্রত্যেককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। ট্রাইব্যুনাল অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।
আমান উল্লাহ আমান অভিযোগ গঠনের সময় এই ট্রাইব্যুনালে হাজির ছিলেন। শুনানি শেষে তিনি বিশেষ জজ আদালত-১-এ দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ মার্চ রাতে বিএনপির ডাকা লাগাতার হরতাল-অবরোধের মধ্যে মুগদা থানার জিরো পয়েন্ট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-ছয়জন পথচারী আহত হয়। এ ঘটনায় মুগদা থানার এসআই দেলোয়ার হোসেন মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, বিএনপি-জামায়াত নেতাদের নির্দেশে ২৫-৩০ জন এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ২০১৭ সালের ২৩ আগস্ট মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ জমা দেন মুগদা থানার এসআই সাইফুল ইসলাম চৌধুরী।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে