
দুর্নীতিবিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার তাবারুল হক।
গতকাল শুক্রবার সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সদস্যদের সরাসরি ভোটে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। র্যাকের বিদায়ী সভাপতি আলাউদ্দিন আরিফের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের এজিএম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রফিক উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক তাসলিমুল আলম তৌহিদ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া।
দৈনিক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু অর্থ সম্পাদক, রাজধানী টিভির মাসুদ রানা দপ্তর সম্পাদক, সারাবাংলা ডটনেটের নাজনীন আক্তার লাকি প্রচার ও প্রকাশনা সম্পাদক, জিটিভির জান্নাতুল ফেরদৌসি প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের ফজলুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, দৈনিক যুগান্তরের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের জামিউল আহসান শিপু, দৈনিক খবরের কাগজের মতলু মল্লিক ও রূপালী বাংলাদেশের সাইফ বাবলু বিজয়ী হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান।

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৮ মিনিট আগে
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৩০ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে