
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, কৃষিপণ্য পরিবহনের জন্য ১২৫টি লাগেজ ভ্যান কেনা হচ্ছে। এর ফলে কৃষকেরা সাশ্রয়ী মূল্যে সারা দেশে ট্রেনে পণ্য সরবরাহ করতে পারবেন। আজ শনিবার কুমিল্লা রেলওয়ে স্টেশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
রেলের চলমান উন্নয়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারে নতুন রেললাইন চালু হবে ২০২২ সালের ডিসেম্বরে। যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণের কাজ শেষ হবে ২০২৪ সালে। খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে।
বিদ্যমান রেললাইনের বিষয়ে মন্ত্রী বলেন, আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত ব্রডগেজ রেললাইন করা হবে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরোটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে। সব সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। নতুন নতুন ব্রিজ করা হচ্ছে। দেশের যেসব এলাকায় রেলসংযোগ নেই, সেখানে সংযোগ দেওয়া হচ্ছে।
ট্রেনে ঢিল ছোড়ার বিরুদ্ধে জনসচেতনতা গড়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি নিরাপদ রেলভ্রমণকে অনিরাপদ করে তুলছে কিছু দুষ্কৃতকারী। এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
একসময় রেলকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ধ্বংসপ্রাপ্ত রেলে পুনরায় গতি ফিরিয়ে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেনসিডিলের মামলায় যশোরের শার্শায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইচালদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
৩৩ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
৩৭ মিনিট আগে