
নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ সোমবার (১৪ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে বৈশাখী বর্ণাঢ্য র্যালি, পান্তা-ইলিশ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদ্যাপন করা হয়।
নতুন বছরকে স্বাগত জানাতে আজ সকাল ৮টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত বিভিন্ন সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আজকের এই আনন্দ র্যালিতে আমরা যেমন ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনিভাবে সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব। যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করব।’
এ সময় জাহেদী জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া নগরবাসী এবং আমন্ত্রিত অতিথিদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে আমন্ত্রিত অতিথিরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী দোকান ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হন। উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রোববার (২৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার
১০ মিনিট আগে
তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে