
টাঙ্গাইলের গোপালপুরে মো. হৃদয় নামে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে হত্যা মামলার প্রধান আসামি দশম শ্রেণির ছাত্র মো. আবির ওরফে আমিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে হৃদয়কে হত্যার কথা স্বীকার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
গ্রেপ্তার হৃদয় উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া চকপাড়া গ্রামের আলমের ছেলে। গতকাল শুক্রবার হাদিরা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. হৃদয় ও হত্যা মামলার প্রধান আসামি আবির দুজনই শিমলা পাবলিক উচ্চবিদ্যালয়ের ছাত্র।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট সকালে শিমলা বাজারে যাওয়ার কথা বলে হৃদয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার ভ্যানচালক বাবা মোস্তফা ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সাত দিন পর গত রোববার (২৮ আগস্ট) সকালে পলশিয়া গ্রামের এক বাঁশঝাড়ের পাশের ডোবা থেকে হৃদয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হৃদয়ের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে