ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক নারীর মৃতদেহ রেখে পালিয়েছে তাঁকে নিয়ে আসা লোকজন। অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২৭ বছর। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তিনি অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত মরদেহটি জরুরি বিভাগ মর্গের বাইরে ফেলা রাখা ছিল।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দুইজন নারী সিএনজি অটোরিকশা যোগে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। আজ বিকেল ৪টা পর্যন্ত কারোরই পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, ‘মধ্যরাতে সিএনজি অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই নারী। জরুরি বিভাগের ট্রলিম্যানরা তাঁকে ট্রলিতে করে চিকিৎসকের রুমের সামনে নিয়ে যায়। ওই নারীর সঙ্গে আসা দুই নারী টিকিট কাটার জন্য কাউন্টারে যান। অনেক সময় পেরিয়ে গেলেও টিকিট নিয়ে তাঁরা আর রোগীর কাছে ফিরে আসেননি। এতে হাসপাতালের স্টাফদের সন্দেহ হলে ওই নারীদের খোঁজ শুরু করেন। তবে হাসপাতালের কোথাও তাঁদের হদিস পাওয়া যায়নি। আজ দুপুরে পরিচালকের নির্দেশে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
মধ্যরাত থেকে মরদেহটি মর্গের বাইরে ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার বলেন, ‘মরদেহটি মর্গেই রাখা ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে সে জন্য বাইরে রাখা হয়েছে।’
তবে হাসপাতালের একাধিক সূত্র জানায়, রাত থেকেই মরদেহটি মর্গের বাইরে ট্রলিতে করেই ফেলে রাখা হয়েছে। আর দুপুর দেড়টা পর্যন্ত সেখানে কোনো পুলিশের উপস্থিতিও চোখে পড়েনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর পরিচয় শনাক্ত ও কীভাবে মারা গেছেন বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা, তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে বাটিকের সালোয়ার কামিজ।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাইরে আওয়ামী পন্থী আইনজীবীসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী এবং বিএনপির ও এর অঙ্গসংগঠনের
২৯ মিনিট আগে
উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও নাটোরের গুরুদাসপুরে এক ছাত্রদল নেতা অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়া দিয়েছেন। আজ রোববার গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
৩০ মিনিট আগে
হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি জানতে ও সেবার মান দেখতে হজ ক্যাম্প ও বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় তিনি হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
৩৫ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ’ বইমেলার উদ্বোধন করেছেন তাঁর বাবা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে
১ ঘণ্টা আগে