গত তিন দিন ধরে ভাঙছে ফরিদপুর পদ্মা নদী তীর সংরক্ষণ বাধে সিসি ব্লক। এতে করে করে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বাধ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর তীর সংরক্ষণ বাধের কয়েকটি স্থানে প্রায় ১০০ মিটার অংশের সিসি ব্লক ধসে গেছে। গত তিন দিনে বিভিন্ন সময় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তীর সংরক্ষণ বাধ। এই কারণে নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন আতঙ্কের মধ্যে।
ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদীর ওবায়দুলের বাড়ি সংলগ্ন তীর সংরক্ষণ বাধে ধস শুরু হয়। বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে জানালে পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে আসেন। হঠাৎ করে ভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় পাউবো ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নদীর স্বাভাবিকতা না থাকায় প্রতি বছরই বাড়ি ঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। তাঁরা চান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপের মাধ্যমে এই নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব।
ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, ‘নদীতে স্রোত বেশি থাকায় আমার ইউনিয়নের বিভিন্ন অংশ ভাঙন শুরু হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভাঙন প্রতিরোধে জরুরিভাবে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। ভাঙনের গভীরতা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। নদীর ওই পাড়ের ভাঙনের বিষয়ে তিনি বলেন, এটা তো নদী থেকে জেগে ওঠা বালু চর। এখানে জিও ব্যাগ ডাম্পিং করে কোনো লাভ হবে না। পরবর্তীতে অবস্থার প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে