
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও চারজনকে।
আজ বুধবার বেলা ১১টায় মুকসুপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।
তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি বাস মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতদের মধ্যে চারজন নারী ও মাইক্রোবাসের চালক রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে যানচলাচল স্বাভাবিক হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...
২১ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
২৭ মিনিট আগে
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
১ ঘণ্টা আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে