
রাজধানীর ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ২৫০ হকারকে রাস্তায় বসা থেকে উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিন ধরে পোস্তগোলা থেকে জুরাইন মেডিকেল রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ দখল করে হকাররা ব্যবসা চালিয়ে আসছিলেন। ফলে চরম যানজটের সৃষ্টি হচ্ছিল, পথচারীরাও চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও হকাররা ফের রাস্তায় বসে পড়তেন।
এলাকাবাসী উচ্ছেদ অভিযানের প্রশংসা করলেও, হকারদের পুনরায় বসা ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘সড়কটি আগের চেয়ে প্রশস্ত করা হলেও হকারদের দখলে থাকার কারণে যানজট লেগেই থাকে। উচ্ছেদের ফলে কিছুটা স্বস্তি মিলবে।’

পথচারী আকাশ বলেন, ‘এর আগেও কয়েকবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই হকাররা আবার বসে পড়ে। এবার যেন স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হয়।’
অভিযানে উচ্ছেদ হওয়া হকাররা ক্ষোভ প্রকাশ করেছেন। এক কাপড় বিক্রেতা বাবলু বলেন, ‘সামনে ঈদ, এই সময় আমাদের বসতে না দিলে না খেয়ে মরতে হবে।’
আরেক হকার রমজান বলেন, ‘আমরা অনেক বছর ধরে চাঁদা দিয়ে এখানে বসছি, এখন উঠিয়ে দিলে আমাদের খুব কষ্ট হবে।’ তবে কার কাছে চাঁদা দেন, সে বিষয়ে মুখ খোলেননি কোনো হকার।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ওয়ারী বিভাগের ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও ডেমরা জোনের ইন্সপেক্টর মুনীর আহম্মেদ জানান, উপপুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হোসেনের নির্দেশনায় জনগণের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণ এতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে।

ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান বলেন, ‘রমজান মাসে জনগণের স্বার্থে ব্যস্ততম এই রাস্তার যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে এবং প্রতিদিন মনিটরিং করা হবে যেন পুনরায় কোনো হকার রাস্তায় বসতে না পারে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
২ ঘণ্টা আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে