
রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আলম হোসেন বলেন, উত্তরায় ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এবং একজন পরিদর্শককে সদস্য করা হয়েছে।
আলম হোসেন বলেন, ‘আমরা এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। সম্ভব না বলে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করব।’
উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় গত শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে আগুন লাগে। এতে পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটের ৬ বাসিন্দা মারা যান। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আগুনে নিহত ব্যক্তিদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাঁদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এক ফ্ল্যাটে থাকতেন। অন্য ফ্ল্যাটের বাসিন্দারা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তাঁর ছেলে মো. রাহাব (১৭) ও হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে বিমানবন্দরের ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ বেলা ২টা পর্যন্ত মোট ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
৩৯ মিনিট আগে
আইন অনুযায়ী একজন চালকের দিনে সর্বোচ্চ আট ঘণ্টা গাড়ি চালানোর কথা থাকলেও বাস্তবে অনেকে ১৪ ঘণ্টা পর্যন্ত স্টিয়ারিংয়ে থাকছেন। এই অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।
৪২ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা মৎস্য দপ্তর, হিজলা নৌপুলিশ ও কোস্ট গার্ড এই যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মাসের পর মাস মামলার পলাতক আসামি চেয়ারম্যানদের কাছ থেকে গোপনে স্বাক্ষর এনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সচিবদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন।
১ ঘণ্টা আগে