
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস চলাচলের জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। এতে গাবতলীকেন্দ্রিক যানজট ও শৃঙ্খলার অভাব দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে এক সভায় এ কথা জানান প্রশাসক।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সব আন্তজেলা বাস বিআরটিএর ডিপোতে প্রবেশ এবং ডিপো থেকে বের হওয়ার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করবে। আন্তজেলা বাসের যাতায়াতের জন্য এটি হবে ডেডিকেটেড রাস্তা। আন্তজেলা বাস আমিনবাজার ব্রিজ হয়ে সোজা রাস্তা দিয়ে আর ডিপোতে প্রবেশ করবে না এবং ডিপো থেকে বের হবে না। এর ফলে গাবতলী টার্মিনালকেন্দ্রিক শৃঙ্খলা ফিরবে। যানজট ব্যাপকভাবে কমে যাবে।
তিনি বলেন, ‘উত্তরবঙ্গের আন্তজেলা বাসগুলো বিআরটিএ ডিপোতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রোড ব্যবহার করবে। আন্তজেলা বাস আমিনবাজার ব্রিজ হয়ে সরাসরি আর ডিপোতে প্রবেশ-প্রস্থান করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘টার্মিনালের বাইরে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না এবং বাইরে কোনো পরিবহনের টিকিট কাউন্টারও থাকবে না। আন্তজেলা যাতায়াতের যাবতীয় কার্যক্রম টার্মিনালের ভেতরেই সম্পন্ন করতে হবে।’
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে তিনি জানান, মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে দ্রুত ট্র্যাপার বসানো হবে। পাশাপাশি অবৈধ অটোরিকশা তৈরি ও মেরামতের ওয়ার্কশপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তা বন্ধ করে দেওয়া হবে।
বিআরটিএ ডিপো পরিদর্শন ও সভায় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৪১ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
২ ঘণ্টা আগে